ভালুকায় ভাষা সৈনিক মোস্তফা এমএ মতিন স্বরণে বই মেলা শুরু
মোঃ আক্কাছ আলী,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি – ময়মনসিংহের ভালুকায় সাবেক এমপি ও একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক মোস্তফা এমএ মতিন স্বরণে মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে ২৬টি স্টল নিয়ে ৯দিন ব্যাপী ১৮তম বই মেলা শুরু হয়েছে।
বুধবার (২১ফেব্রুয়ারি) সন্ধায় মেলার শুভ উদ্ভোধন করেন স্থানীয় সংসদ সদস্য–মোঃ আব্দুল ওয়াহেদ।
পরে সাবেক মহিলা সংসদ সদস্য মনিরা সুলতানা মনির সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য–মোঃ আব্দুল ওয়াহেদ।
বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শওকত আলী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা,ভালুকা পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা ভাইসচেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইসচেয়ারম্যান শেলিনা রশিদ,ভালুকা মডেল থানা ওসি মোঃ শাহ কামাল আকন্দ, উপজেলা যুবলীগের সাধরন সম্পাদক এজাদুল হক পারুল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাদিকুর রহমান তালুকদার, ভালুকা আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি নজরুল ইসলাম সরকার, মুক্তিযোদ্ধা মোস্তফা খান বক্তব্যে দেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































